৫ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠলো বাংলাদেশের খুলনা বিভাগ ও ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য
আজ শুক্রবার (২৭ শে ফেব্রুয়ারী, ২০২৬) দুপুর ১ টা বেজে ৫২ মিনিট ২৪ সেকেন্ডের সময় বাংলাদেশে ও ভারতের পশ্চিমবঙ্গে যে ভূমিকম্প অনুভূত হয়েছে তার মান ছিল ৫ দশমিক ৩। আমেরিকান ভূতাত্ত্বিক অধিদপ্তর থেকে পাওয়া তথ্য অনুসারে এই ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল বাংলাদেশের খুলনা জেলায় পাইকগাছা উপজেলায়। ভূমিকম্পটি ভূ-পৃষ্ঠ থেকে ৯ কিলোমিটার গভীরে সংগঠিত হয়েছে। ভূমিকম্পটির উৎপত্তি স্থল ছিল ২২ দশমিক ৪৫ উত্তর অক্ষাংশ ও ৮৯ দশমিক ১৩ পূর্ব দ্রাঘিমাংশ।
বাংলাদেশের দক্ষিন-পশ্চিমান্বচলে এত বড় মানের ভূমিকম্পের ইতিহাস খুবই কম।

