একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

ঘূর্ণিঝড় আকভান এর বৃষ্টিপাত পূর্বাভাস: শুক্রবার রাত ১২ টা

Blog Image
Email : 6k 12k

ঘূর্ণিঝড় আকভান এর বৃষ্টিপাত পূর্বাভাস: শুক্রবার রাত ১২ টা
ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে আজ সারারাত আগামীকাল শনিবার সারাদিন বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে পুরো বাংলাদেশে। আগামী রবিবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে হালকা মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামী সোমবার থেকে বৃষ্টি সম্পূর্ণ রূপে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত নতুন করে বৃষ্টি না হওয়ার প্রলব সম্ভাবনা রয়েছে। সর্বশেষ অবস্থা অনুসারে ঘূর্ণিঝড় আকভান এর কারণে আজ শুক্রবার রাত ১২ টার পর থেকে আগামীকাল শনিবার দুপুর বাংলাদেশের ৮ টি বিভাগের উপরেই বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। তবে সকল বিভাগে সমান পরিমাণ বৃষ্টিপাত হবে না। মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম (উত্তর দিকের জেলাগুলো) বিভাগের জেলাগুলোর উপরে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলো এবং চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, কক্সবাজার ও পার্বত্য চট্টগ্রামের জেলাগুলোর উপরে। আগামীকাল শনিবার রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাত শুরুর সম্ভাবনা রয়েছে। আজ রাতে সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে নিম্নলিখিত জেলাগুলোর উপরে: খুলনা বিভাগ: সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট বরিশাল বিভাগ: সকল জেলা। চট্টগ্রাম বিভাগ: নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, কুমিল্লা, ফেনী, ব্রাক্ষণবাড়িয়া। ঢাকা বিভাগ: ফরিদপুর, শরিয়তপুর, মাদারীপুর, রাজবাড়ীম, মানিকগঞ্জ, গোপালগঞ্জ, মুন্সিগন্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী। ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে আজ শুক্রবার ও আগামীকাল শনিবার খুলনা ও বরিশাল বিভাগের উপকূলীয় জেলাগুলোর উপরে জলোচ্ছ্বাসের প্রভাব পড়ার আশংকা করা যাচ্ছে। স্বাভাবিক সময়ের অপেক্ষা ২ থেকে ৬ ফুট বেশি উচ্চতার জলোচ্ছ্বাসের আশংকা করা যাচ্ছে।

Related Post