একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বাংলাদেশের উপরে।

Blog Image
Email : 32k 12k

সোমবার পর্যন্ত বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে বাংলাদেশের উপরে।

(আপডেট, শনিবার, ২১ শে নভেম্বর, ২০২৬)
ঘূর্ণিঝড় আকভান এর প্রভাবে আজ শনিবার দেশের ৬৪ টি জেলার উপরেই বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আজ সারাদিন বিরতিহীন ভাবে বৃষ্টি অব্যাহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে বরিশাল ও চট্টগ্রাম বিভাগে। দিনের বিভিন্ন সময়ে খুলনা, ঢাকা, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আগামীকাল রবিবার ও সোমবার রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোতে বৃষ্টির আশংকা করা যাচ্ছে। আগামীকাল রবিবার ও সোমবার সিলেট বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। আগামী মঙ্গলবার থেকে বৃষ্টি সম্পূর্ণ রূপে বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসেম্বর মাসের ১ তারিখ পর্যন্ত নতুন করে বৃষ্টি না হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

Related Post