একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

নিম্নচাপের প্রভাবে সোমবার ও মঙ্গলবার দেশ-ব্যাপী বৃষ্টিপাতের আশংকা।

Blog Image
Email : 23k 12k

নিম্নচাপের প্রভাবে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার দেশ-ব্যাপী বৃষ্টিপাতের আশংকা।

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি পশ্চিমবঙ্গ–ওড়িশা উপকূল অতিক্রম করে আজ সোমবার (২৪ শে আগস্ট, ২০২৬) ভারতের ওড়িশা রাজ্যের উপকুলের কাছা-কাছি স্থলভাগে অবস্থান করছে। এই নিম্নচাপের প্রভাবে উত্তর ও উত্তর-পূর্ব বঙ্গোপসাগর থেকে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের দিকে প্রচুর জলীয়বাষ্প-যুক্ত বায়ু প্রবাহিত হচ্ছে।

উপগ্রহচিত্রে বাংলাদেশের দক্ষিণাঞ্চল, উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং মিয়ানমারের রাখাইন উপকূলের আশপাশে গভীর সঞ্চালন-শীল মেঘের সৃষ্টি ও বিকাশ লক্ষ করা যাচ্ছে। এসব মেঘ থেকে আজ সোমবার ও আগামীকাল মঙ্গলবার খুলনা, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের বেশিভাগ জেলা এবং ঢাকা বিভাগের দক্ষিণ দিকের জেলাগুলোর উপরে সকাল থেকে সন্ধ্যার মধ্যে এবং রাতের বেলা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশংকা করা যাচ্ছে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে।

বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবন, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা রয়েছে। এছাড়া কক্সবাজার, বান্দরবন, চট্টগ্রাম ও নোয়াখালী জেলার কোন-কোন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

Related Post