একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা

Blog Image
Email : 6k 12k

ঢাকা শহরের উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা

আজ বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টার মধ্যে ঢাকা শহরের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। 

কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে রাজশাহী বিভাগের দিকে থেক একই সময়ে ৩ টি কালবৈশাখী ঝড় ঢাকা বিভাগের দিয়ে অগ্রসর হচ্ছে। ঢাকা শহরের উত্তর দিক দিয়ে একটি এবং ঢাকা শহরের দক্ষিণ দিক দিয়ে ২ টি (একটির পিছনে আর একটি) কালবৈশাখী ঝড় অতিক্রম কারা শুরু করেছে। ফলে আশংকা করা যাচ্ছে আজ বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টার মধ্যে ঢাকা বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় অতিক্রমের। এই কালবৈশাখী ঝড় দুইটি দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। ফলে ঢাকা বিভাগের উপর দিয়ে অতিক্রমের পরে এই ঝড় ২ টি চট্রগ্রাম বিভাগের জেলাগুলো এবং বরিশাল বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার বিকেল ৬ টার পর থেকে রাত ১২ টার মধ্যে। অন্য একটি কালবৈশাখী ঝড় এই পূর্বাভাস লেখার সময় হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে প্রবেশ করা শুরু করেছে। 




Related Post