একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

বঙ্গপোসাগরে ঘুর্নিঝড় অর্নব সৃষ্টি হয়েছে: আপডেট ৪ (২৬ শে অক্টোবর)

Blog Image
Email : 11k 12k

বঙ্গপোসাগরে ঘুর্নিঝড় অর্নব সৃষ্টি হয়েছে: আপডেট ৪ (২৬ শে অক্টোবর) 

মধ্য বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি গত ২৪ ঘন্টার আরও শক্তিশালী হয়ে নিম্নচাপে পূর্নাঙ্গ ঘুর্নিঝড়ে পরিণত হয়েছে (আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার কর্তৃক জারীকৃত সর্বশেষ তথ্য অনুসারে)। এই ঘুর্নিঝড়টির নাম দেওয়া হয়েছে "অর্নব"। পূর্ব নির্ধারিত এই নামটি প্রস্তাব করেছে বাংলাদেশ।       

আমেরিকান মহাকাশ গবেষনা সংস্হা নাসা এর জিপিএম নামক কৃত্রিম ভূ-উপগ্র এবং জাপানের হিমাওয়ারি-৯ নামক কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত চিত্র বিশ্লেষন করে দেখা যাচ্ছে যে আজ, ২৬ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৯ টার সময় ঘুর্নিঝড় অর্নব এর কেন্দ্রের অবস্হান ছিল প্রায় ১৬ ডিগ্রী উত্তর অক্ষাংশ এবং ৮৯ দশকমিক ১ ডিগ্রী পূর্ব দ্রাঘিমাংশের উপরে। ঘুর্নিঝড়টির চার-পাশে বাতাসের গড় গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় প্রায় ৬৫ কিলোমিটার যা দমকা হাওয়া সহ ঘন্টায় প্রায় ৮৩ কিলোমিটার পর্যন্ত রেকর্ড করা হয়েছে। 

ঘুর্নিঝড় অর্নব আগামীকাল সোমবার সন্ধার পর থেকে মধ্যরাতে মধ্যে সর্বোচ্চ শক্তি অর্জন করার আশংকা করা যাচ্ছে যখন এটি অতি তীব্র ঘুর্নিঝড় (Very Severe Cyclonic Storm) (ঘন্টায় বাতাসের গতিবেগ ১২০ কিলোমিটার থেকে ১৩০ কিলোমিটার পর্যন্ত) পরিনত হওয়ার আশংকা করা যাচ্ছে দমকা হাওয়া সহ যা ঘন্টায় ১৫০ কিলোমিটার পর্যন্ত উঠার আশংকা করা যাচ্ছে। আগামী বুধবার সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে রাতের মধ্যে ঘুর্নিঝড় অর্নব ভারতের অন্ধ্রপ্রদেশ ও ওরিশা রাজ্যের মধ্যবর্তী উপকূলের উপর দিয়ে ভারতের স্হলভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।  

Related Post