একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

ঘূর্ণিঝড়

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত: আপডেট ৭ (২৮ শে অক্টোবর)

Blog Image
Email : 20k 12k

অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করে সেখানেই স্হীর হয়ে রয়েছে: আপডেট ৭ (২৮ শে অক্টোবর)
ঘূর্ণিঝড় অর্ণব ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করে সেখানেই একটানা ৪ ঘন্টা ধরে অবস্হান উপকূলেই ধ্বংসযজ্ঞ চালিয়ে যাচ্ছে। আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৯ টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র প্রায় ১৬.৫° উত্তর অক্ষাংশ এবং ৮১.৬° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। ঘূর্ণিঝড়টির চার-পাশে ২০ ফুট উচ্চতার ঢেউ পরিমাপ করা হয়েছে। ঘূর্ণিঝড়টি ঘণ্টায় মাত্র ৩ দশমিক ৭ কিলোমিটার বেগে দক্ষিন দিকে অগ্রসর হচ্ছে। ঘূর্ণিঝড় কেন্দ্রে বাতাসের সর্বনিম্ন চাপ ৯৮০ মিলিবার রেকর্ড করা হয়েছে। ঘূর্ণিঝড় অর্ণব এর কেন্দ্র আজ সকাল ৯ টার সময় কোলকাতা বন্দর থেকে প্রায় ১০০০ কিলোমিটার দক্ষিন-পশ্চিমে অবস্থান করছিল । ঘূর্ণিঝড়টির কেন্দ্র বর্তমানে উপকূলরেখার খুব কাছাকাছি অবস্থান করছে। ফলে ল্যান্ডফল বা উপকূল অতিক্রমের প্রক্রিয়া ইতোমধ্যে চলমান রয়েছে এবং প্রায় দুপুর ১২ টা পর্যন্ত এই প্রক্রিয়া অব্যাহত থাকতে পারে। অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব বেশিভাগ অংশ ইতোমধ্যে স্থলভাগের উপরে উঠে পড়লেও কিছু অংশ এখনও সমুদ্রের উপরে অবস্হান করতেছে। ঘূর্ণিঝড়টি উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়ে দুপুর ১২ টার মধ্যে বাপাতলা ও বিশাখাপত্তনমের মধ্যবর্তী অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূলের ওপর দিয়ে ইয়ানামের দক্ষিণের কাছাকাছি এলাকা দিয়ে ২য় বারের মতো ভারতের স্থলভাগে প্রবেশ করার প্রবল সম্ভাবনা রয়েছে। ২য় বার উপকূল অতিক্রমের সময় অর্ণব অতি প্রবল ঘূর্ণিঝড় (Very Severe Cyclonic Storm) হিসেবে আঘাত করতে পারে। এ সময় এর একটানা সর্বোচ্চ বাতাসের গতিবেগ ঘণ্টায় ১১৫–১২৫ কিলোমিটার, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত হতে পারে।

মধ্যরাতের পর থেকে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত করেছে অতি প্রবল ঘূর্ণিঝড় অর্ণব। একটানা বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১১৫–১২৫ কিলোমিটার ছিল, যা দমকা হাওয়াসহ ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার পর্যন্ত উঠেছে। সবচেয়ে দূর্ভাগ্যজনক ব্যাপার হলো যে উপকূলে আঘাত করার পরে ঘুর্নিঝড়টি একই স্হানে স্হবির হয়ে রয়েছে গত ৩ ঘন্টা ধরে। অর্থাৎ, উপকূলীয় এলাকার বাড়ি-ঘতগুলো কমপক্ষে একটানা ৩ ঘন্টা ধরে ঘন্টায় ১২৫ থেকে ১৫০ কিলোমিটার বেগে বাতাসের আঘাত করতেছে ও সমুদ্রের জলোচ্ছাস আঘাত করতেছে। ঠিক যেমন করে ঢাকা শহরের মৌচাক মোড়ে ট্রাফিক জ্যামে ঘন্টার-পর-ঘন্টা গাড়ি আটকে থাকে ভারি বৃষ্টির দিনে ঠিক একই অবস্হা হয়েছে ঘুর্নিঝড় অর্নব এর। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুসারে আজ বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, বাংলাদেশ সময় সকাল ৬ টার সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র প্রায় ১৬.৪° উত্তর অক্ষাংশ এবং ৮২.০° পূর্ব দ্রাঘিমাংশে অবস্থান করছিল। এই সময় ঘূর্ণিঝড়টির কেন্দ্র ছিল— - অন্ধ্রপ্রদেশের নারসাপুর থেকে প্রায় ৩০ কিলোমিটার পূর্বে - পুদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চলের ইয়ানাম থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে - অন্ধ্রপ্রদেশের কাকিনাদা থেকে প্রায় ৭০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে - মাচিলিপাটনাম থেকে প্রায় ৯০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে - বাপাতলা থেকে প্রায় ১৭০ কিলোমিটার পূর্ব-উত্তরপূর্বে

Related Post