একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস: ৪ (২০ শে মে, ২০২৫, বিকেল ৫ টা)

Blog Image
Email : 864k 12k

বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় সৃষ্টির পূর্বাভাস: ৪ (২০ শে মে, ২০২৫, বিকেল ৫ টা)


বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টি হতে যাচ্ছে এই বিষয়ে বিশ্বের প্রধান-প্রধান আবহাওয়া পূর্বাভাস মডেলগুলো একমত। আগামী ২৭ শে মে লঘু চাপ, ২৮ শে মে নিম্নচাপ ও গভীর নিম্নচাপ এবং ২৯ শে মে ঘুর্নিঝড়ে পরিনত হওয়ার আশংকা করা যাচ্ছে। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে যাওয়া এই ঘুর্নিঝড়ের নাম হবে মন্থা (Mon-Tha)। মন্থা (Mon-Tha) নামটি থাইল্যান্ডের দেওয়া। এখানে উল্লেখ্য যে বঙ্গোপসাগরে এই ঘুর্নিঝড়টি সৃষ্টি হওয়ার পূর্বেই আরব সাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে যার নাম হবে শক্তি (Shakhti)। শক্তি (Shakhti) নামটি শ্রীলংকার দেওয়া। সাম্ভব্য ঘুর্নিঝড় মন্থা (Mon-Tha) আগামী ২৮ শে মে মধ্য রাতের পর থেকে ২৯ শে মে মধ্য রাতের মধ্যে ভারতের ওড়িশা উপকূল ও মায়ানমারের রাখাইন রাজ্যের উপকূলের মধ্যবর্তী যে কোন স্থানের উপর দিয়ে স্থল-ভাগে আঘাত করার প্রবল আশংকা করা যাচ্ছে।   


বিশেষ দ্রষ্টব্য: এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না যে ঘূর্ণিঝড়টি ঠিক কোন সহানের উপর দিয়ে উপকূল অতিক্রম করবে। একই ভাবে এখনই বলা যাচ্ছে যে যে সম্ভব্য ঘূর্ণিঝড়টির শক্তি কেমন হবে। আশা করা যাচ্ছে ২১/২২ শে মে এর মধ্যে ঘূর্ণিঝড়টি সম্বন্ধে আরও বিস্তারিত পূর্বাভাস দেওয়া সম্ভব হবে।     

#Bangladesh #bayofbengal #cyclone #TropicalCyclones 


Related Post