একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

শুক্রবার দিবাগত-রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 107k 12k
শুক্রবার দিবাগত-রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার সময় (রাত ২ টা বেজে ৩০ মিনিটের) তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত ময়মনসিংহ ও কিশোরগন্জ জেলার উপর দিয়ে অতিক্রম করতেছে। আজ রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে সুনামগন্জ, হবিগন্জ, ব্রাক্ষণবাড়িয়া ও মৌলভীবাজার জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে।
আজ রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। এই সময় একাধিক জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে। আঝ রাতে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে:
সিলেট বিভাগ: সকল জেলা
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, নীলফামারী জেলা।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ
ঢাকা বিভাগ: গাজিপুর, কিশোরগন্জ
চট্রগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া


Related Post