শনিবারের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৪ ই মার্চ, ২০২৬)
আজ শনিবার (১৪ ই মার্চ) বিকেল ৪ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, ঢাকা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আগামীকাল রবিবার দিনের বেলা রাজশাহী, খুলনা, বরিশাল, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত, শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

