বৃহস্পতিবারের (১২ ই মার্চ, ২০২৬) বজ্রপাত, শিলাবৃষ্টি ও বৃষ্টিপাত পূর্বাভাস
হুশিয়ার সাবধান খুলনা, বরিশাল ও সিলেট বিভাগ-বাসী
তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে সাতক্ষীরা, বাগেরহাট, খুলনা, বরগুনা, পটুয়াখালী, ভোলা, হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলার উপর দিয়ে বিকেল ৫ টার পর থেকে রাত ৮ টার মধ্যে।
রাতের বজ্রপাত ও বৃষ্টিপাতের পূর্বাভাস।
তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ১০ টার মধ্যে রংপুর, রাজশাহী, সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

