একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবার বজ্রপাত সহ বৃষ্টির আশংকা

Blog Image
Email : 325k 12k
শনিবার বজ্রপাত সহ বৃষ্টির আশংকা 

আগামীকাল শনিবার (২২ শে ফেব্রুয়ারি, ২০২৫) আবারও ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বৃষ্টিপাতের সম্ভব্য সময় সকাল ১০ টার পর থেকে সন্ধ্যা ৬ টার মধ্যে। 

ছবি:  ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (শনিবার রাত ১২ টা পর্যন্ত)। 

বৃষ্টি প্রথমে ভারতের পশ্চিমবঙ্গের মধ্যাঞ্চলে শুরু হয়ে তা দক্ষিণ-পূর্ব দিকে অগ্রসর হয়ে চব্বিশপরগান জেলার উপর দিয়ে বাংলাদেশের খুলনা বিভাগে প্রবেশ করে বরিশাল বিভাগের দিকে অগ্রসর হওয়ার আশংকা রয়েছে। আগামীকালও তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। পশ্চিমবঙ্গের বর্ধমান, মুর্শিদাবাদ, নদীয়া জেলার উপরে শিলাবৃষ্টির আশংকা রয়েছে। 

বাংলাদেশের যশোর, সাতক্ষীরা, খুলনা জেলার উপরে তীব্র বজ্রপাতের আশংকা করা যাচ্ছে। বরিশাল বিভাগের বরিশাল, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলার উপরে হালকা মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগের গোপালগন্জ, ফরিদপুর, মাদারিপুর, শরিয়তপুর জেলার উপরেও হালকা পরিমানে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।

ছবি:  ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সম্ভব্য বজ্রপাতের স্থান (শনিবার দুপুর ৩ টার সময়)।

Related Post