ঘুর্নিঝড় আকভান এর প্রভাবে বাংলাদেশের উপরে মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
বাংলাদেশের উপরে ঘুর্নিঝড় আকভান এর সাম্ভব্য প্রভাব: ১৮ ই নভেম্বর, ২০২৬ (ভোর ৪ টা বেজে ৩০ মিনিট)
বিশ্বের বিভিন্ন দেশের আবহাওয়া পূর্বাভাস মডেল ও আবহাওয়া ও জলবায়ু সংক্রান্ত বিভিন্ন তথ্য বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে ঘূর্ণিঝড় আকভান এর যাত্রা পথ কিছুটা উত্তর-পশ্চিম দিকে ভারতের ওরিশা রাজ্যের দিকে সরে গিয়েছে। ফলে ঘুর্নিঝড়টি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্য ও ওরিশা রাজ্যের মধ্যবর্তীয় উপকূলীয় এলাকার উপর দিয়ে উপকূলে আঘাত হানার আশংকা করা যাচ্ছে। ফলে ঘুর্নিঝড় আকভান এর প্রভাবে বাংলাদেশের উপরে পূর্ব অপেক্ষা বেশি পরিমানে বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে আগামী ১৯, ২০, ও ২১ শে নভেম্বর।
ছবি: ইউরোপিয়ান ইউনিয়নের আবহাওয়া পূর্বাভাস মডেল অনুসারে সাম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমান ২২ শে নভেম্বর দুপুর ১২ টা পর্যন্ত।

