একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বজ্র-বৃষ্টির আশংকা: খুলনা বিভাগ ও পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে

Blog Image
Email : 511k 12k

বজ্র-বৃষ্টির আশংকা: খুলনা বিভাগ ও পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চলের জেলাগুলোর উপরে

রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে ভোর ৬ টার মধ্যে খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। এই সময় হালকা পরিমাণে বজ্রপাতের আশংকা রয়েছে। বিশেষ করে যশোর, ঝিনাইদহ, সাতক্ষীরা, খুলনা, চুয়াডাঙ্গা জেলার উপর দিয়ে বৃষ্টি অতিক্রম করার সম্ভাবনা অপেক্ষাকৃত বেশি।

এই একই সময়ের মধ্যে ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ও দক্ষিন চব্বিশপরগনা, নদীয়া, হাওড়া, হুগলী জেলার উপর দিয়েও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post