একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সিলেট বিভাগে বজ্রপাত সহ শিলাবৃষ্টির আশংকা আজ রাতে (মার্চ ১৪, ২০২৫)

Blog Image
Email : 279k 12k

সিলেট বিভাগে বজ্রপাত সহ শিলাবৃষ্টির আশংকা আজ রাতে (মার্চ ১৪, ২০২৫)

আজ শুক্রবার ১৪ ই মার্চ রাত ৯ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে তীব্র বজ্রপাত সহ শিলাবৃষ্টি প্রবল আশংকা করা যাচ্ছে। শিলাবৃষ্টির আশংকা অপেক্ষাকৃত বেশি সুনমাগন্জ, সিলেট, ও মৌলভীবাজার জেলার উপরে। 


বিশেষ করে সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর, ছাতক, দক্ষিণ সুরমা, ও সদর উপজেলার উপরে বজ্রপাত সহ শিলাবৃষ্টি প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট জেলার কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোপালগঞ্জ, বিয়ানীবাজার, সদর উপজেলা ও কুলাউড়া উপজেলার উপরে বজ্রপাত সহ শিলাবৃষ্টি প্রবল আশংকা করা যাচ্ছে। সবচেয়ে বেশি বজ্রপাত সহ শিলাবৃষ্টি আশংকা করা যাচ্ছে কোপম্পানীগন্জ, জৈন্তাপুর, ও সদর উপজেলার উপরে। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার উপরে বজ্রপাত সহ শিলাবৃষ্টি আশংকা করা যাচ্ছে আজ রাতে।  

আগামী কাল শনিবার সকাল ১০ টা পর্যন্ত দেশে অন্যান্য বিভাগে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। 


Related Post