একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 292k 12k
শুক্রবার রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার সময় (রাত ২ টা বেজে ৩০ মিনিট সময়) তীব্র বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছেিল ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলাগুলোর উপরে।
আজ রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৬ টার মধ্যে ময়মনিসংহ বিভাগের নেত্রকোনা জেলা এবং সিলেট বিভাগের সুনামগন্জ ও সিলেট জেলার উপর দিটে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। মৌলভীবাজর জেলার উপরে ভোরের দিকে বৃষ্টির অল্প কিছু সম্ভাবনা রয়েছে।
আজ রাতে বাংলাদেশের অন্যান্ন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
আগামীকাল শনিবার দেশব্যাপী চলমান তাপ-প্রবাহ দেশের ৮ বিভাগের উপরে ছড়িয়ে পড়ার আশংকা করা যাচ্ছে।


Related Post