একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

রবিবারের আবহাওয়া পূর্বাভাস (সকাল ১০ টা পর্যন্ত প্রযোজ্য)

Blog Image
Email : 594k 12k

রবিবারের আবহাওয়া পূর্বাভাস (সকাল ১০ টা পর্যন্ত প্রযোজ্য)

সিলেট, রংপুর ও চট্রগ্রাম বিভাগের জন্য কালবৈশাখী ঝড় পূর্বাভাস

আজ রবিবার ২৭ এপ্রিল, ২০২৫ সকাল ৬ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে সিলেট বিভাগের হবিগন্জ, মৌলভীভার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।




আজ ২৭ এপ্রিল, রবিবার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে রংপুর বিভাগের পন্বচগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম জেলার কোন-কোন উপজেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

আজ আজ ২৭ এপ্রিল, রবিবার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের হালদা নদীর উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। ফলে আজ বাংলাদের প্রধানতম প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র চট্টগ্রামের হালদা নদীতে কার্প জাতীয় (রুই, কাতলা, মৃগেল ও কালবাউশ) মা মাছের ডিম ছাড়া শুরু প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে।

Related Post