একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

বজ্রবৃষ্টির আশংকা সিলেট বিভাগের জেলাগুলোর উপরে (সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত)

Blog Image
Email : 204k 12k

বজ্রবৃষ্টির আশংকা সিলেট বিভাগের জেলাগুলোর উপরে (সকাল ৭ টা থেকে ১১ টা পর্যন্ত) 


আজ শুক্রবার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ১০ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে  সুনমাগন্জ, সিলেট ও হবিগঞ্জ জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। সিলেট বিভাগের কৃষক ও কৃষি শ্রমিকদের আজ সকাল ১০ টা পর্যন্ত মাঠে কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া যাচ্ছে। সকাল ১০ টার পর থেকে আকাশ বজ্রপাত মুক্ত থাকার আশা করা যাচ্ছে। ফলে ঐ সময় ধান কাটার কাজ করার পরামর্শ দেওয়া যাচ্ছে। 


Related Post