একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

সোমবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 299k 12k

সোমবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস


আজ সোমবার দিবাগত রাত ১১ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী, রংপুর, ময়মনিসংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রাতে রাজশাহী ও রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। 


ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাত ২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার মধ্যে।

 

ময়মনসিংহ বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাত অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে।  


Related Post