একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

১৭ ই ফেব্রুয়ারির (সোমবারের) আবহাওয়া পূর্বাভাস

Blog Image
Email : 817k 12k

১৭ ই ফেব্রুয়ারির (সোমবারের) আবহাওয়া পূর্বাভাস

আজ সোমবার দুপুর ১২ টা বেজে ২০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান চিত্র বিশ্লেষণ করা বাংলাদেশের ৬৪ টি জেলার আকাশ মেঘ মুক্ত অবস্থায় দেখা গেছে। আগামী ২৪ ঘন্টা বাংলাদেশের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না। 


মঙ্গলবার সকালের কুয়াশা পূর্বাভাস: 

আগামীকাল মঙ্গলবার সকাল ৬ টার সময় খুলনা, বরিশাল, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। কুয়াশা চাদরে ঢাকা থাকার সম্ভাবনা নিম্নলিখিত জেলাগুলো: 

খুলনা বিভাগ:  সকল জেলা

বরিশাল বিভাগ:  সকল জেলা

রাজশাহী বিভাগ:  পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া

ময়মনসিংহ: জামালপুর, শেরপুর


২০ থেকে ২৩ শে ফেব্রুয়ারি পর্যন্ত বৃষ্টিপাত আপডেট 

শক্তিশালী পশ্চিমা লঘুচাপ ও স্হভাগের উপরে অবস্থান করা একটি লঘুচাপের মিলিত প্রভাবে আগামী ১৯ ই ফেব্রুয়ারি থেকে ২৩ শে ফেব্রুয়ারি ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের বিভিন্ন বিভাগের উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 


কোন বিভাগের উপরে কোন দিন বৃষ্টিপাতের সম্ভাভবা অপেক্ষাকৃত বেশি?

১৯ শে ফেব্রুয়ারি: খুলনা (সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট) ও বরিশাল (বরিশাল, বরগুনা) জেলা  

২০ শে ফেব্রুয়ারি: খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু জেলা 

২১ শে ফেব্রুয়ারি: খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলা। 

২২ শে ফেব্রুয়ারি:  খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম (উত্তর দিকের জেলাগুলো) বিভাগের বিভিন্ন জেলা।

২৩ শে ফেব্রুয়ারি: খুলনা, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, বরিশাল, চট্টগ্রাম (উত্তর দিকের জেলাগুলো) বিভাগের বিভিন্ন জেলা।


সবচেয়ে বেশি পরিমাণে বৃষ্টির সম্ভাবনা নিম্নোক্ত জেলাগুলোর উপরে:  যশোর, সাতক্ষীরা, খুলনা, ফরিদপুর, মদারিপুর, গোপলাগন্জ, মাগুরা, মুন্সিগন্জ, বরগুনা, বরিশাল। 


ছাবি: ইউরোপিয়ান ইউনিয়নের ইন্টিগ্রেটেড ফোরকাস্ট সিস্টেম মডেল অনুসারে সম্ভব্য মোট বৃষ্টিপাতের পরিমাণ (১৯ শে ফেব্রুয়ারি থেকে শুরু করে ২৩ শে ফেব্রুয়ারি রাত ১২ টা পর্যন্ত)। 


Related Post