একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৩ ই জুলাই, ২০২৫)

Blog Image
Email : 325k 12k

শনিবারের বৃষ্টিপাত ও বজ্রপাত পূর্বাভাস (১৩ ই জুলাই, ২০২৫)

আজ দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬ টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬ টি বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে। 

ঢাকা বিভাগ: ঢাকা  শহর সহ ঢাকা বিভাগের সকল জেলা। [সম্ভব্য সময়:  দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টা] 

ঢাকা শহরের উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশংকা করা যাচ্ছে দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ৮ টার মধ্যে। 

খুলনা বিভাগ: সকল জেলা [সম্ভব্য সময়:  দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টা] 

বরিশাল বিভাগ: বরিশাল জেলা [সম্ভব্য সময়:  দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৪ টা] 

চট্রগ্রাম বিভাগ: কুমিল্লা উত্তর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্রগ্রাম [সম্ভব্য সময়:  দুপুর ৩ টার পর থেকে বিকেল ৬ টা] 

রংপুর বিভাগ: কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাট [সম্ভব্য সময়:  দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টা] 

নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও [সম্ভব্য সময়:  বিকেল ৪ টার পর থেকে রাত ১০ টা] 

রাজশাহী বিভাগ:  সকল জেলা [সম্ভব্য সময়:  দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা] 

ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর [সম্ভব্য সময়:  বিকেল ৪ টার পর থেকে রাত ৮ টা] 

সিলেট বিভাগ: সন্ধ্যার পূর্বে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। 


Related Post