একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

শুক্রবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 206k 12k
শুক্রবার দিবাগত রাতের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনিসংহ, চট্রগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: রংপুর বিভাগের বেশিভাগ জেলার উপরে ইতিমধ্যেই বৃষ্টি চলতেছে। আজ রাতে রংপুর বিভাগের সকল জেলার উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত অব্যাহত থাকার আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে। গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, লালমনিরহাট [সম্ভব্য সময় রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা]
সিলেট বিভাগ: সিলেট, ও সুনামগঞ্জ জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: নেত্রকোনা ও শেরপুর জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
চট্রগ্রাম বিভাগ: কক্সবাজার ও বান্দরবান জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: কিশোরগঞ্জ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের অল্প কিছু সম্ভাবনা রয়েছে ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।



বিশেষ দ্রষ্টব্য:

আজ রাতে রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগে জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

Related Post