বৃহস্পতিবারের (১৩ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ বৃহস্পতিবার সকাল ৬ টা বেজে ৩০ মিনিটের সময় বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৮ টি বিভাগের আকাশ আকাশই মুক্ত অবস্থায় রয়েছে। ৩ টি বিভাগের (সিলেট, চট্রগ্রাম ও রংপুর) বিভিন্ন জেলার আকাশে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। আজ বৃহস্পতিবার সকাল ৭ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের, ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই বলেই চলে।
কুয়াশা পূর্বাভাস
================
আজ বৃহস্পতিবার রাত ১০ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, বান্ধরবান ও রাঙ্গামাটি জেলা ও সিলেট বিভাগের হবিগঞ্জ, মৌলভীবাজার, হবিগন্জ ও সিলেট জেলা, রংপুর বিভাগের ঠাকুরগাও, দিনাজপুর, পন্বচগড় ও নীলফামারি জেলা এবং যমুনা ও তিস্তা-নদীর দুই তীরবর্তী জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।

