একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

রবিবারের (১৬ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস

Blog Image
Email : 307k 12k
রবিবারের (১৬ ই নভেম্বর, ২০২৫) বৃষ্টিপাত ও কুয়াশা পূর্বাভাস
আজ রবিবার দুপুর ২ টা বেহে ৪০ মিনিটের সময় জাপানের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত দৃশ্যমান মেঘের চিত্র বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে বাংলাদেশের ৮ টি বিভাগের মধ্যে ৪ টি বিভাগের (চট্রগ্রাম, সিলেট, ঢাকা ও বরিশাল) আকাশ সনম্পূর্ন রূপে মেঘ মুক্ত অবস্থায় রয়েছে। ৪ টি বিভাগের কয়েকটি জেলার উপরে খুবই হালকা পরিমাণে মেঘের উপস্থিতি রয়েছে। আজ রবিবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টা পর্যন্ত বাংলাদেশের, ভারতের পশ্চিম বঙ্গ রাজ্য ও ত্রিপুরা রাজ্যের কোন জেলার উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা নাই বলেই চলে।


কুয়াশা পূর্বাভাস
================
আজ রবিবার রাত ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে যমুনা নদীর দুই তীরবর্তী জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে। এছাড়া সিলেট বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশায় উপস্থিতি থাকার আশংকা করা যাচ্ছে।

৯ দিনের বৃষ্টিপাত পূর্বাভাস:
=====================
আগামী ২৫ শে নভেম্বর পর্যন্ত বাংলাদেশের উপরে বৃষ্টিপাতের কোন সম্ভাবনা দেখা যাচ্ছে না।

Related Post