মঙ্গলবার রাতের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (৩০ শে ডিসেম্বর, ২০২৫)
আজ মাঙ্গলবার সন্ধা ৬ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৪০ টির মতো জেলার উপরে কুয়াশার উপস্থিতি লক্ষ করা যাচ্ছে। খুলনা, বরিশাল, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দক্ষিন দিকের জেলাগুলোর উপরে কুয়াশা মুক্ত অবস্হায় দেখা যাচ্ছে। তবে রাতের সময় বৃদ্ধির সাথে-সাথে হালকা থেকে মাঝারি মানের কুয়াশার উপস্থিতি লক্ষ করা যাবে এই সকল জেলার উপরে। আগামীকাল সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ জেলার উপরে দুপুর ১২ টার পূর্বে সূর্যের দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। আগামীকালও রংপুর, রাজশাহী, ও খুলনা বিভাগের উত্তরদিকের বেশিভাগ জেলার উপর দিয়ে শৈত্যপ্রবাহ অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আগামী ৩ দিন দেশব্যাপী একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশংকা করা যাচ্ছে।
নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ সন্ধার পর থেকে দেশের রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ বিভাগের সকল নদ-নদীর উপরে মাঝারি থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। ফলে সকল নৌপথের সকল নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পদ্মা, যমুনা, তিস্তা, মেঘনা নদীর উপরে ঘণ কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ সন্ধা ৬ টার পর থেকে রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা, বরিশাল ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে রংপুর, খুলনা, রাজশাহী ও ঢাকা বিভাগের সড়ক ও মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবানহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে পন্বচগড়-রংপুর-বগুড়া-সিরাজগন্জ-টাঙ্গাইল-ঢাকা মহাসড়কে খুবই ঘণ কুয়াসা থাকার আশংকা করা যাচ্ছে।
শৈত্যপ্রবাহ আপডেট:
==================
দেশব্যাপী চলমান শিতল আবহাওয়া আগামী শুক্রবার (২রা জানুয়ারী) পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে। আগামীকাল বুধবার রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ বিভাগের একাধিক জেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এই ৩ বিভাগের কোন-কোন জেলায় সকাল ৬ টার সময় সর্বনিম্ন তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।
আগামী ৩ দিন দেশব্যাপী (২রা জানুয়ারী) একই রকম কুয়াশা ও ঠান্ডা থাকার আশংকা করা যাচ্ছে।

