বুধবার দিনের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (৩১ শে ডিসেম্বর, ২০২৫)
আজ বুধবার সকাল ১১ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৩০ থেকে ৪০ টির মতো জেলার উপরে বিভিন্ন ঘনত্বের কুয়াশার উপস্থিতি রয়েছে। আজ দেশের পশ্চিম ও মধ্যভাগের দিকের ৩ টি বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের ও পূর্বে দিকের ৩ টি বিভাগের (সিলেট, চট্টগ্রাম, ময়মনসিংহ) জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। রংপুর ও বরিশাল বিভাগের উপরে কুয়াশা নাই বললেও চলে। রাজশাহী, খুলনা ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর থেকে কুয়াসা সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে দুপুর ১ টার মধ্যে। তবে সিলেট, চট্টগ্রাম ও ময়মনসিংহ বিভাগের জেলাগুলোর উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি রয়েছে যা দুপুর ৩ টার পূর্বে পুরোপুরি সরে যাওয়ার সম্ভাবন অপেক্ষাকৃত কম।
দুপুর ১২ টার মধ্যে ঢাকা শহরের বাতাসের তাপমাত্রা ১৮ থেকে ২০ ডিগ্রী সেলসিয়াস উন্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। অর্থাৎ ঠান্ডার পরিমান অনেক কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
আজ সকাল ৬ টার সময় দেশ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে গোপালগঞ্জ জেলায় ৮ ডিগ্রী সেলসিয়াস।

