একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

বৃহস্পতিবার রাতের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (১লা জানুয়ারি, ২০২৬)

Blog Image
Email : 165k 12k
বৃহস্পতিবার রাতের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (১লা জানুয়ারি, ২০২৬)
আজ বৃহস্পতিবার বিকেল ৫ টা বেজে ৩০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে আজ রাতে দেশের উত্তর-পূর্ব দিকের ১০ থেকে ১৫ টি জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্হিতি থাকার সম্ভাবনা দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট বিভাগের ৪ টি জেলা; ময়মনসিংহ বিভাগের ময়মনসিং ও নেত্রকোনা জেলা; ঢাকা বিভাগের কিশোরগন্জ, গাজিপুর ও নরসিংদী জেলা; এবং চট্টগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা জেলাগুলোর উপরে কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।


নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ সন্ধার পর থেকে দেশের সিলেট, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন নদ-নদীর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকল বিভাগের নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে মেঘনা, সুরমা, কুশিয়ারা নদীর উপরে ঘণ কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ সন্ধা ৬ টার পর থেকে সিলেট বিভাগের জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা-সিলেট মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবানহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
শৈত্যপ্রবাহ আপডেট:
==================
দেশ থেকে কুয়াশার প্রকোপ কমে গেলেও আকাশ মেঘ ও কুয়াশা-মুক্ত থাকার কারণে ঠান্ডার পরিমান কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছ। বিশেষ করে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে।

Related Post