শুক্রবার রাতের কুয়াশা পূর্বাভাস
সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের উত্তর-পূর্ব দিকের সকল জেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। বিশেষ করে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলা এবং ঢাকা বিভাগের গাজুপুর, নরসিংদী, নারায়নগন্জ, মুন্সিগন্জ জেলা এবং বরিশাল বিভাগের ঝালকাঠি, পটুয়াখালী ও ভোলা জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি দেখা যাচ্ছে। ঢাকা, ময়মনসিংহ ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপর থেকে কুয়াশা সকাল ১০ টার মধ্যে সরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপর থেকে কুয়াশা দুপুর ১২ টার পূর্বে সরে যাওয়ার সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
নৌযান চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ রাত ১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ১০ টার মধ্যে সিলেট, ময়মনসিংহ, চট্টগ্রাম ও ঢাকা বিভাগের বিভিন্ন নদ-নদীর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। ফলে এই সকল বিভাগের নদ-নদীতে চলাচল করা সকল নৌযানকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে। বিশেষ করে মেঘনা, সুরমা, কুশিয়ারা নদীর উপরে ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে।
সড়ক পথে চলাচলে বিশেষ সতর্কতা:
=======================
আজ রাত ১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে ঘন থেকে খুবই ঘন কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে ঢাকা-সিলেট ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর দিয়ে চলাচল করা সকল যানবাহনকে গতি নিয়ন্ত্রণ করে খুবই সাবধানতা অবলম্বন করার পরামর্শ দেওয়া যাচ্ছে।
শৈত্যপ্রবাহ আপডেট:
==================
দেশ থেকে কুয়াশার প্রকোপ কমে গেলেও আকাশ মেঘ ও কুয়াশা-মুক্ত থাকার কারণে ঠাণ্ডার পরিমাণ কিছুটা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছ। বিশেষ করে আগামীকাল শনিবার রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রী সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশংকা করা যাচ্ছে।

