রবিবার দিবাগত-রাত ও সোমবার সকালের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস (জানুয়ারি ০৪, ২০২৬)
===========================
আজ রবিবার দুপুর ৩ টার বেজে ৩০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর, রাজশাহী, খুলনা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপরে কুয়াশার উপস্হিতি রয়েছে। আজ সন্ধার পর থেকে ৫ টি বিভাগের জেলাগুলো ঘণ থেকে খুবই ঘণ কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। দেশের অন্য ৩ টি বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে দুপুর ২ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের জেলাগুলো এবং চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১০ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম।

