একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
আবহাওয়ার পূর্বাভাস

রবিবার দিবাগত-রাত ও সোমবার সকালের কুয়াশা পূর্বাভাস

Blog Image
Email : 279k 12k
রবিবার দিবাগত-রাত ও সোমবার সকালের কুয়াশা পূর্বাভাস
আজ রাত ১ টা বেজে ৩০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, বরিশাল ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে মাঝারি থেকে ভারি ঘনত্বের কুয়াশার উপস্হিতির প্রমান পাওয়া গেছে। আজ রাত ২ টার পর থেকে এই ৬ টি বিভাগের জেলাগুলো উপরে কুয়াশার ঘণত্ব বৃদ্ধি পাওয়ার আশংকা করা যাচ্ছে। রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোর উপরে হালকা থেকে মাঝারি ঘনত্বের কুয়াশার উপস্থিতি থাকার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল সোমবার সকালে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বেশিভাগ জেলার উপরে দুপুর ২ টার পূর্বে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম। খুলনা ও রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১০ টার মধ্যে সূর্যের আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Post