মঙ্গলবারের কুয়াশা ও শৈত্যপ্রবাহ পূর্বাভাস(জানুয়ারি ০৬, ২০২৬)
===========================
আজ মঙ্গলবার সকাল ১০ টার সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের ৬১ টি জেলার উপরে (ফেনী, সিলেট ও সুনামগন্জ ছাড়া) উপরে কুয়াশার উপস্হিতি দেখা যাচ্ছে। আজ প্রায় সারদিন রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের জেলাগুলো কুয়াশার চাদরে ঢাকা থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। দুপুর ১২ টার মধ্যে ময়মনসিংজ, ঢাকা বিভাগের পূর্ব ও উত্তর দিকের কোন-কোন জেলা, এবং চট্রগ্রাম ও বরিশাল বিভাগের কোন-কোন জেলার উপরে সূর্যের আলো দেখা যাওয়ার অল্প কিছু সম্ভাবনা রয়েছে।

