একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

আবহাওয়ার পূর্বাভাস

মঙ্গলবার রাতের কুয়াশা ও বুধবার সকালের শৈত্যপ্রবাহ পূর্বাভাস

Blog Image
Email : 358k 12k
মঙ্গলবার রাতের কুয়াশা ও বুধবার সকালের শৈত্যপ্রবাহ পূর্বাভাস

মঙ্গলবার রাতের কুয়াশা পূর্বাভাস
===========================
আজ মঙ্গলবার রাত ৯ টা বেজে ৩০ মিনিটের সময় ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত কুয়াশার চিত্র বিশ্লেষণ করে দেশের অল্প কেয়কটি জেলার উপরে কুয়াশার উপস্হিতি দেখা যাচ্ছে। বঙ্গপোসাগর থেকে গরম বাতাস বাংলাদেশের স্হলভাগে প্রবেশ করা শরু করেছে ফলে আজ রাতে কুয়াশা তৈরী হওয়ার কিছুটা লেট হবে। বেশিভাগ জেলায় কুয়াশার দেখা মিলবে রাত ১২ টার পরে। আজ রাতে মাঝারি থেকে ঘণ কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। হালকা থেকে মাঝারি মানের কুয়াশা থাকার থাকার আশংকা করা যাচ্ছে রাজশাহী, ঢাকা, চট্রগ্রাম ও বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে। খুব হালকা পরিমানে কুয়াশা থাকার আশংকা করা যাচ্ছে খুলনা, রাজশাহী ও রংপুর বিভাগের পশ্চিম দিকের জেলাগুলোর উপরে।
আগামীকাল সকাল ৯ টার পূর্বে সূর্যের আলো দখা যাওয়ার সম্ভাবনা রয়েছে রংপুর, রাজশাহী, খুলনা বিভাগের জেলাগুলোর উপরে। দেশের অন্যান্য বিভাগের জেলাগুলোর উপরে সকাল ১১ টার মধ্যে কুয়াশা সরে গিয়ে সূর্যে আলো দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Related Post