শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টির আশংকা
২ দিন ব্যবধানে ২ বার শক্তিশালী কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি বাংলাদেশের উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। প্রথমবার ১৫ থেকে ১৭ ই মার্চ ও দ্বিতীয় বার ২০ থেকে ২২ শে মার্চ তারিখ পর্যন্ত। উভয় বারই পুরো দেশের উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
সাধারণত দেখা যায় যে যেদিন দেশের উত্তর ও মধ্য ভাগের বিভাগগুলো (রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ও ঢাকা) উপরে দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করবে তার পরের দিন দেশের মধ্য ও দক্ষিন ভাগের বিভাগুলোর (খুলনা, ঢাকা, বরিশাল, চট্রগ্রাম ও সিলেট) উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করে।

