একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

রবিবারের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৫ ই মার্চ, ২০২৬)

Blog Image
Email : 25k 12k

রবিবারের কালবৈশাখী ঝড় পূর্বাভাস (১৫ ই মার্চ, ২০২৬)

আজ রবিবার (১৫ ই মার্চ) দুপুর ৩ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে ৮ টি বিভাগের বিভিন্ন জেলার উপরে ভিন্ন-ভিন্ন সময়ে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে। অপেক্ষাকৃত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ, রংপুর, ও চট্টগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে। হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে রাজশাহী, ঢাকা ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে। শিলাবৃষ্টির আশংকা করা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপরে। আজ রাতে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে শক্তিশালী কালবৈশাখী ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। 

Related Post