সোমবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টি পূর্বাভাস
শক্তিশালী কালবৈশাখী ঝড় একটার পর একটা ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করতেছে। রাত ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, চট্টগ্রাম, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে:
রংপুর বিভাগ: গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, রংপুর
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগঞ্জ, জয়পুরহাট
ময়মনসিংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ
সিলেট বিভাগ: : সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ
বরিশাল বিভাগ: : ভোলা, পটুয়াখালী, পিরোজপুর, ঝালকাঠি
চট্টগ্রাম বিভাগ: লক্ষ্মীপুর, ফেনী, চট্টগ্রাম, ব্রাক্ষণবাড়িয়া

