সোমবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
আজ সোমবার রাত ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকলা ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সকল জেলা
ঢাকা বিভাগ: ঢাকা বিভাগের সকল জেলা। তবে ঢাকা বিভাগের পূর্ব দিকের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবা অপেক্ষাকৃত বেশি।
বরিশাল বিভাগ: সকল জেলা
চট্রগ্রাম বিভাগ: উত্তর দিকের সকল জেলা। বিশেষ করে কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, লক্ষীপুর, উত্তর চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগন্জ, বগুড়া জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, ময়মনিসংহ, শেরপুর, ও নেত্রকোনা জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: সকল জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: দিনাজপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
পশ্চিমবঙ্গের দক্ষিণ দিকের সকল জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে মেদনি-পুর, কোলকাতা, হাওড়া, হুগলী, ও চব্বিশ পরগনা জেলার উপরে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ রাতে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

