একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

সোমবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস

Blog Image
Email : 8k 12k
সোমবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
(আপডেট সময় রাত ১ টা বেজে ৪৫ মিনিট)
আজ সোমবার রাত ১ টা বেজে ৪৫ মিনিটের পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির অতিক্রম করতেছে যা কমপক্ষে ভোর ৪ টা পর্যন্ত অব্যহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে। ময়মনিসংহ, নেত্রকোনা জেলার উপরে ভোর ৫ টার পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির অতিক্রম করতেছে যা কমপক্ষে ভোর ৫ টা পর্যন্ত অব্যহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ঢাকা বিভাগের কিশোরগন্জ, গাজিপুর, ফরিদপুর, মাদারিপুর ও শরিয়তপুর জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির অতিক্রম করতেছে। কিশোরগন্জ জেলার উপরে চলমান ঝড় কমপক্ষে ভোর ৫ টা পর্যন্ত অব্যহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় খুলনা বিভাগের মাগুরা, নড়াইল, খুলনা জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করতেছে যা রাত ৩ টা পর্যন্ত অব্যহত থাকার আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আঝ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে কুমিল্লা, চাঁদপুর, ব্রাক্ষণবাড়িয়া, ফেনী, উত্তর চট্রগ্রাম, খাগড়াছড়ি জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাতের অবশিষ্ট সময়ে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।


ভারতের আসাম রাজ্য:
আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগন্জ, কাছার ও হাইলাকান্দি জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ রাতে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।

Related Post