মঙ্গলবারে কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস (দুপুর ১২ টা পর্যন্ত প্রযোজ্য)
আজ মঙ্গলবার সকাল ৮ টা বেজে ৩০ মিনিটের পর থেকে দুপুর ১২ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে কালবৈশাখি ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের হবিগন্জ, মৌলভীবার ও সিলেট জেলার উপর দিয়ে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির অতিক্রম করতেছে যা কমপক্ষে সকাল ১০ টা পর্যন্ত অব্যহত থাকার প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: সকাল ৮ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে বিশেষ করে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ, যশোর জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় চট্রগ্রাম বিভাগের নোয়াখালী, ফেনী ও চট্রগ্রাম উত্তর জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করতেছে। আজ দুপুর ১২ টার মধ্যে চট্রগ্রাম ও পারবত্য চট্রগ্রামের সকল জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: সকাল ১০ টার পর থেকে দুপুর ২ টার মধ্যে শেরপুর, ময়মনিসংহ, নেত্রকোনা জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: দুপুর ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম। তবে দুপুর ১২ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের ফরিদপুর, মাদারিপুর, গোপালগন্জ, রাজবাড়ী, মানিকগন্জ, মুন্সিগন্জ ও শরিয়তপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগন্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রংপুর বিভাগের পন্বচগড়, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপরে হালকা পরিমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
ভারতের আসাম রাজ্য:
আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগন্জ, কাছার ও হাইলাকান্দি জেলাগুলোর উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে আজ সকাল ৮ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ দিনের বিভিন্ন সময়ে ত্রিপুরা রাজ্যের বেশিভাগ জেলার উপরে তীব্র বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

