একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস

Blog Image
Email : 10k 12k
মঙ্গলবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
(আপডেট সময় রাত ১ টা)
আজ মঙ্গলবার রাত ১ টার পর থেকে আগামীকাল বুধবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে কালবৈশাখী ঝড়, তীব্র বজ্রপাত ও শিলাবৃষ্টি সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিনাজপুর ও জলপাইগুড়ি জেলার উপর দিয়ে একটি কালবৈশাখী ঝড় রংপুর বিভাগের পঞ্চগড় জেলার উপরে প্রবেশ করে শুরু করেছে। এই কালবৈশাখী ঝড়টি আজ রাত ১ টার পর থেকে ভোর ৬ টার মধ্যে রংপুর বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ রাত ১ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে রাজশাহী বিভাগের একাধিক জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে জয়পুরহাট, নওগাঁ, বগুড়া ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ২ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নেত্রকোনা ও ময়মনিসংহ জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ রাত ৩ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ ভোর ৪ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, ও কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালাক বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
চট্টগ্রাম বিভাগ: আজ রাতে চট্টগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।



ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য:
পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর দিকের উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুর-দুয়ার, কুচবিহার জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে রাত ১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
ভারতের আসাম রাজ্য:
আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টার মধ্যে।
ভারতের ত্রিপুরা রাজ্য:
আজ রাতে ত্রিপুরা রাজ্যের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা অপেক্ষাকৃত কম।

Related Post