বৃহস্পতিবার রাতের কালবৈশাখি ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
(২রা এপ্রিল, ২০২৬)
আজ বৃহস্পতিবারে রাত ৯ টা বেজে ৪০ মিনিটের পর থেকে আগামীকাল সকাল শুক্রবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র সিলেট, ময়মনসিংহ বিভাগের জলোগুলোর উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগন্জ জেলার বিভিন্ন উপজেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হচ্ছে যা রাত ১১ টা পর্যন্ত স্হায়ী হওয়ার আশংকা করা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে আবারও একবার এক বার বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনসিংহ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের ব্রাক্ষণবাড়িয়া, উত্তর চট্রগ্রাম ও খাগড়াছড়ি জেলার কোন-কোন উপজেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ রাতে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে কিশোরগন্জ জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ রাতে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
রংপুর বিভাগ: আজ রাতে রংপুর বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: আজ রাতে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ রাতে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের আসাম রাজ্য:
আসাম রাজ্যের পূর্ব দিকের করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলাগুলোর উপরে হালকা বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে রাত ১০ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।

