রবিবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
(৫ই এপ্রিল, ২০২৬)
আজ রবিবার সকাল ১০ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের উপরেই বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা, চট্রগ্রাম, সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। আজ রবিবার দেশের ৮ টি বিভাগের নিম্নলিখিত জেলাগুলোর উপরে কালবৈশাখী ঝড়, বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ সকাল ১১ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে বরগুনা, পিরোজপুর, পটুয়াখালি ও ভোলা জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে ঢাকা বিভাগের দক্ষিন দিকের বিভিন্ন জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে ফরিদপুর, মাদারিপুর, গোপলাগন্জ ও শরিয়তপুর জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: আজ সকাল ১০ টার পর থেকে বিকেল ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী, পাবনা, নাটোর, সিরাজগন্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল সোমবার সকাল ৮ টার মধ্যে সুনামগঞ্জ ও সিলেট জেলার উপর দিয়ে একাধিকবার বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
চট্রগ্রাম বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। বিশেষ করে কুমিল্লা, লক্ষীপুর, ফেনী, চট্রগ্রাম, খাগড়াছড়ি,
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামিকাল সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও ময়মনিসংহ জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ দুপুর ১২ টার পর থেকে রাত ৮ টার মধ্যে রংপুর বিভাগের রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম কোন-কোন উপজেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।

