একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

কাল বৈশাখী

মঙ্গলবারের বৃষ্টিপাত ও কালবৈশাখি ঝড় পূর্বাভাস (৭ই এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 111k 12k

মঙ্গলবারের বৃষ্টিপাত ও কালবৈশাখি ঝড় পূর্বাভাস (৭ই এপ্রিল, ২০২৬)

আজ দুপুর ২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১২ টার মধ্যে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। 

রাজশাহী বিভাগ:  রাজশাহী, চাপাইনবাবগন্জ, জয়পুরহাট, বগুড়া, নওগা, সিরাজগন্জ [সাম্ভব্য সময় দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টা] 

রংপুর বিভাগ:  দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নিলফামারী [সাম্ভব্য সময় দুপুর ৩ টা বেজে ৩০ মিনিটের পর থেকে রাত ১০ টা] 

খুলনা বিভাগ:  সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট [সাম্ভব্য সময় বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা]  


Related Post