বুধবারের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও শিলাবৃষ্টির পূর্বাভাস
(৮ই এপ্রিল, ২০২৬)
আজ বুধবার দুপুর ৩ টার পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে দেশের ৮ টি বিভাগের উপরেই বজ্রপাত সহ বৃষ্টির আশংকা করা যাচ্ছে। তবে খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ, ও সিলেট বিভাগের বেশিভাগ জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে। রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সকল জেলার উপরে বৃষ্টি নাও হতে পারে।
ময়মনিসংহ বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে ময়মনসিংহ বিভাগের সকল জেলার উপর দিয়ে বজ্রপাত সহ বৃষ্টি অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার রংপুর বিভাগের সকল জেলার উপর দিয়ে কালবৈশাখী ঝড় অতিক্রমের আশংকা করা যাচ্ছে। বিশেষ করে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রমের সম্ভাবনা রয়েছে।
রাজশাহী বিভাগ: আজ সন্ধ্যা ৭ টার পর থেকে আগামীকাল সলাক ৬ টার মধ্যে রাজশাহী বিভাগের জয়পুরহাট, বগুড়া, নওগাঁ, ও সিরাজগঞ্জ জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
খুলনা বিভাগ: আজ রাত ৯ টার পর থেকে আগামীকাল সকাল ৬ টার মধ্যে খুলনা বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, নড়াইল জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাতসহ বৃষ্টিপাত অতিক্রমের আশংকা করা যাচ্ছে।
বরিশাল বিভাগ: আজ রাত ১১ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে বরিশাল বিভাগের বেশিভাগ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে বরগুনা, পিরোজপুর, পটুয়াখালী ও ভোলা জেলার উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে কোন ধরনের বৃষ্টির সম্ভাবনা নাই। আজ রাত ৯ টার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপর দিয়ে একাধিকবার বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
চট্টগ্রাম বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে কোন ধরনের বৃষ্টির সম্ভাবনা নাই। ভোর ৪ টার পর থেকে সকাল ৮ টার মধ্যে চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বেশিভাগ জেলার উপরে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে। আগামীকাল সকাল ৬ টার পর থেকে দুপুর ১২ টার মধ্যে ব্রাক্ষণবাড়িয়া ও কুমিল্লা জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টির অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ রাত ১২ টার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে কোন ধরনের বৃষ্টির সম্ভাবনা খুবই কম। আজ রাত ৩ টার পর থেকে আগামীকাল সকাল ১০ টার মধ্যে ঢাকা বিভাগের উত্তর দিকের জেলাগুলোর উপর দিয়ে বিশেষ করে টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, নরসিংদী জেলার উপর দিয়ে হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।

