একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

বৃহস্পতিবার রাতে বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 17k 12k
বৃহস্পতিবার রাতে বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ রাত ৩ টার পর থেকে আগামীকাল শুক্রবার সকাল ৮ টার মধ্য ময়মনিসংহ, সিলেট বিভাগের সকল জেলা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। তবে কোন-কোন জেলার উপরে ভারি বৃষ্টির আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: শেরপুর, জামালপুর নেত্রকোনা, ময়মনসিংহ [সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ৭ টা]
সিলেট বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ৯ টা]
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ [সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে সকাল ৯ টা]
রংপুর বিভাগ: দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম। [সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা]
রাজশাহী বিভাগ: জয়পুরহাট, বগুড়া, সিরাজগন্জ। [সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে সকাল ৮ টা]
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া জেলা। [সম্ভব্য সময়: ভোর ৫ টার পর থেকে সকাল ১০ টা]
খুলনা বিভাগ: শুক্রবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: শুক্রবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

Related Post