একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (১০ই এপ্রিল, ২০২৬)

Blog Image
Email : 22k 12k
শুক্রবারের বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস (১০ই এপ্রিল, ২০২৬)
আজ শুক্রবার দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্য সিলেট ও ময়মনসিংহ বিভাগের সকল জেলা এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রমের প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ময়মনসিংহ বিভাগ: নেত্রকোনা, ময়মনসিংহ [সম্ভব্য সময়: দুপুর ১২ টা বেজে ৩০ মিনিটের পর থেকে বিকেল ৫ টার মধ্যে। শেরপুর ও জামালপুর জেলার উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময়: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্যে]
বরিশাল বিভাগ: সকল জেলা। [সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা]
ঢাকা বিভাগ: টাঙ্গাইল, গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, মানিকগন্জ [সম্ভব্য সময়: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টা]
রাজশাহী বিভাগ: বগুড়া, সিরাজগন্জ, পাবনা জেলা। [সম্ভব্য সময়: দুপুর ১ টার পর থেকে রাত ৮ টার মধ্য। ]
রংপুর বিভাগ: নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম, রংপুর। [সম্ভব্য সময়: দুপুর ৩ টার পর থেকে রাত ১০ টা]
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম, বান্দরবন, রাঙ্গামাটি, কক্সবাজার জেলার উপরে বৃষ্টির অল্প সম্ভাবনা রয়েছে। [সম্ভব্য সময়: বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টা]
খুলনা বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: আজ দুপুর ১ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের ত্রিপুরা রাজ্য: উত্তর দিকের জেলাগুলোর উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেল ৪ টার পর থেকে রাত ১২ টার মধ্যে।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর দুয়ার জেলা। [সম্ভব্য সময়: সন্ধ ৭ টার পর থেকে রাত ১২ টা]। দক্ষিন দিকের জেলাগুলোর উপরে শনিবার সকাল ৮ টার মধ্য বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার, হাইলাকান্দি জেলা। [সম্ভব্য সময়: বিকেল ৫ টার পর থেকে রাত ১২ টা]


Related Post