বুধবার রাতের কলাবৈশাখি ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
এই পূর্বাভাস লেখার সময় (আজ বুধবার রাত ১১ টা বেজে ৩০ মিনিটের সময়) ময়মনিসংহ, ঢাকা ও সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে তীব্র বজ্রপাত এবং কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি শুরু হয়েছে।
আজ বুধবার রাত ১১ টা বেজে ৩০ মিনিটের পর থেকে আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট বিভাগের সকল জেলা এবং ঢাকা বিভাগের উত্তর দিকের ৩/৪ টি জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: জামালপুর, শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ
ঢাকা বিভাগ: গাজীপুর, কিশোরগঞ্জ, ঢাকা, নরসিংদী জেলা।
চট্টগ্রাম বিভাগ: ব্রাক্ষণবাড়িয়া, কুমিল্লা উত্তর, খাগড়াছড়ি জেলা।

