শুক্রবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শুক্রবার বিকেল ৬ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে ময়মনসিংহ, সিলেট, খুলনা, ও বরিশাল বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: শেরপুর, নেত্রকোনা, ময়মনসিংহ জেলা। সম্ভব্য সময়: সন্ধা ৭ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা।
সিলেট বিভাগ: সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা। সম্ভব্য সময়: সন্ধা ৭ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির সম্ভাবনা।
রংপুর বিভাগ: পন্বচগড়, নীলফামারী, রংপুর, লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সাম্ভব্য সময়: রাত ৯ টার পর থেকে আগামীকাল শনিবার সকাল ৮ টার মধ্যে।
খুলনা বিভাগ: সাতক্ষীরা, যশোর, খুলনা, বাগেরহাট জেলা। সম্ভব্য সময়: রাত ৮ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরগুনা, পটুয়াখালী, ভোলা জেলা। সম্ভব্য সময়: রাত ১১ টার পর থেকে ভোর ৫ টার মধ্যে।
ঢাকা বিভাগ: দক্ষিণ দিকের শরিয়তপুর ও গোপলাগন্জ জেলা এবং উত্তর দিকের গাজিপুর ও কিশোরগন্জ জেলা। সম্ভব্য সময়: রাত ১২ টার পর থেকে শনিবার সকাল ৬ টার মধ্যে।
রাজশাহী বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। তবে রাজশাহী ও পাবনা জেলার কোন-কোন উপজেলার উপরে খুব সমান্য পরিমানের বৃষ্টি হতে পারে রাত ৯ টার পর থেকে রাত ৩ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।

