একটি বেসরকারি আবহাওয়া পূর্বাভাস ওয়েবসাইট যা বাংলা ভাষায় আবহাওয়া পূর্বাভাস প্রদান করে থাকে একাধিক আবহাওয়া পূর্বাভাস মডেল, কৃত্রিম ভূ-উপগ্রহ ও রাডার থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণের মাধ্যমে।

Breaking News :
কাল বৈশাখী

শনিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস

Blog Image
Email : 10k 12k
শনিবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ শনিবার রাত ২ টা বেজে ১৫ মিনিটের সময় রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা বিভাগের বিভিন্ন জেলার উপর দিয়ে কালবৈশাখি ঝড় অতিক্রম করতেছে। আজ রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, খুলনা, ও চট্রগ্রাম বিভাগের বিভিন্ন জেলার উপরে দিয়ে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ কালবৈশাখী ঝড় সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: রাজশাহী, পাবনা, নাটোর, বগুড়া, সিরাজগন্জ। সম্ভব্য সময়: রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে ভোর ৫ টার মধ্যে।
ময়মনিসংহ বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে।
সিলেট বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে।
ঢাকা বিভাগ: সকল জেলা। সম্ভব্য সময়: রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৮ টার মধ্যে। ঢাকা শহরের উপরে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাত ৩ টার পর থেকে সকাল ৬ টার মধ্যে।
চট্টগ্রাম বিভাগ: চাঁদপুর, লক্ষীপুর, নোয়াখালী, কুমিল্লা, ফেনী, ব্রাক্ষণবাড়িয়া জেলা। সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ১০ টার মধ্যে।
খুলনা বিভাগ: কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর, নড়াইল, মাগুরা, খুলনা জেলা। সাম্ভব্য সময়: রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৭ টার মধ্যে।
বরিশাল বিভাগ: বরিশাল, ঝালকাঠি, পটুয়াখালী জেলা। রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে। রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে সকাল ৬ টার মধ্যে।
রংপুর বিভাগ: লালমনিরহাট, গাইবান্ধা, কুড়িগ্রাম জেলা। সম্ভব্য সময়: রাত ২ টা বেজে ১৫ মিনিটের পর থেকে আগামীকাল রবিবার সকাল ৬ টার মধ্যে।




ভারতের আসাম রাজ্য: করিমগন্জ, কাছার ও হাইলাকান্দি জেলা। সম্ভব্য সময়: রাত ৩ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে।

ভারতের ত্রিপুরা রাজ্য: উত্তর দিকের সকল জেলা। সম্ভব্য সময়: ভোর ৪ টার পর থেকে আগামীকাল রবিবার সকাল ৮ টার মধ্যে।

Related Post