সোমবারের (২০ ই এপ্রিল, ২০২৬) কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ সোমবার বিকেল ৪ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। পক্ষান্তরে আগামীকাল খুলনা, বরিশাল, রাজশাহী ও ঢাকা বিভাগের জেলাগুলোর উপর দিয়ে তাপ-প্রবাহ অতিক্রমের আশংকা করা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় হবিগন্জ ও সিলেট জেলার কোন-কোন উপজেলার উপরে বৃষ্টি হচ্ছিল। আজ সন্ধার পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতে আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাত অতিক্রম করার আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ সন্ধ্যার পূর্বে ঢাকা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে কিশোরগঞ্জ জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্টগ্রাম বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে আজ বিকেল ৬ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রাজ্যের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ বিকেল ৬ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হালকা বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

