সোমবার রাতের কালবৈশাখী ঝড়, বজ্রপাত ও বৃষ্টিপাত পূর্বাভাস
আজ সোমবার রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলার উপরে বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টি অতিক্রম করার প্রবল আশংকা করা যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে নিম্নলিখিত জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
সিলেট বিভাগ: এই পূর্বাভাস লেখার সময় সুনামগন্জ, হবিগন্জ ও সিলেট জেলার বিভিন্ন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টি হচ্ছিল। আজ রাত ১২ পর থেকে আগামীকাল সকাল ৮ টার মধ্যে সিলেট বিভাগের সকল জেলার উপরে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতে প্রবল আশংকা করা যাচ্ছে।
ময়মনিসংহ বিভাগ: আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে শেরপুর, ময়মনসিংহ ও নেত্রকোনা জেলার উপর দিয়ে তীব্র বজ্রপাত সহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টির আশংকা করা যাচ্ছে।
রংপুর বিভাগ: আজ রাত ১০ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার কোন-কোন উপজেলার উপরে বজ্রপাত সহ বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
ঢাকা বিভাগ: আজ রাত ৮ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে শুধুমাত্র কিশোরগঞ্জ ও গাজিপুর কোন-কোন উপজেলার জেলার উপর দিয়ে হালকা বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে।
রাজশাহী বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে রাজশাহী বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
চট্টগ্রাম বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে চট্রগ্রাম বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
খুলনা বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে খুলনা বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
বরিশাল বিভাগ: মঙ্গলবার দুপুর ১২ টার মধ্যে বরিশাল বিভাগের জেলাগুলোর উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম।
ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য: জলপাইগুড়ি, কুচবিহার ও আলিপুর দুয়ার জেলার উপরে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাতের আশংকা করা যাচ্ছে আজ রাত ১২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে।
ভারতের আসাম রাজ্য: করিমগঞ্জ, কাছার ও হাইলাকান্দি জেলার উপরে আজ রাত ১ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে একাধিকবার বৃষ্টির প্রবল আশংকা করা যাচ্ছে।
ভারতের ত্রিপুরা রাজ্য: ত্রিপুরা রাজ্যের উত্তর ও পূর্ব দিকের জেলাগুলোর উপর দিয়ে আজ রাত ২ টার পর থেকে আগামীকাল মঙ্গলবার সকাল ৮ টার মধ্যে হালকা বৃষ্টির আশংকা করা যাচ্ছে।

